Bangladesh Society of Colon and Rectal Surgeons

রাষ্ট্রপতির সঙ্গে কোলন এন্ড রেক্টাল সার্জন সোসাইটির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সাক্ষাৎকালে প্রতিনিধিদল দেশের উন্নত কোলন ও রেক্টাল সার্জারি সেবা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া আগামী ২৭ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত আন্তর্জাতিক কোলোরেক্টাল সার্জারি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন।